০১ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৪২ পিএম

ডেঙ্গুর প্রাদুর্ভাব, গুয়াতেমালায় ৩ মাসের জরুরি অবস্থা

ডেঙ্গুর প্রাদুর্ভাব, গুয়াতেমালায় ৩ মাসের জরুরি অবস্থা
প্রতীকী ছবি।

মেডভয়েস রিপোর্ট: ডেঙ্গু প্রাদুর্ভাবের মুখে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা। ডেঙ্গুতে চলতি বছর দেশটিতে ২২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন হাজার হাজার মানুষ।

বৃস্পতিবার (৩১ আগস্ট) ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স ২৪ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গুয়াতেমালার স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো কোমা বলেন, ‘জরুরি অবস্থা তিন মাসের জন্য কার্যকর থাকবে। এই রোগ বহনকারী মশা নির্মূল করার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গুয়াতেমালার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত ১২ হাজার ২০০ জনের বেশি মানুষের ডেঙ্গু হয়েছে। ২০২২ সালের একই সময়ের তুলনায় সংখ্যাট দ্বিগুণেরও বেশি। আর ২০১৯ সালে রেকর্ড ৫০ হাজারের বেশি মানুষের ডেঙ্গু শনাক্ত হয় দেশটিতে।

নাগরিক সুরক্ষা কর্মকর্তা ওয়াল্টার মনরয় বলেন, ‘বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে মশার বংশবৃদ্ধির জন্য আরও বেশি পানি থাকবে। এই মশা যেন বংশ বৃদ্ধি করতে না পারে সে জন্য আমাদের দ্রুত পদক্ষপ নিতে হবে।’

ডেঙ্গু হলো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় একটি রোগ। এর ফলে তীব্র জ্বর, মাথাব্যথা, বমি বমি ভাব, বমি, পেশীতে ব্যথা হতে থাকে। গুরুতর ক্ষেত্রে ডেঙ্গু মৃত্যুর কারণ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এপ্রিলে বলেছিল, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু এবং মশাবাহিত ভাইরাসজনিত অন্যান্য রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক