০১ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৫৩ পিএম

ডেঙ্গুতে মারা গেলো শিশু মৃধা

ডেঙ্গুতে মারা গেলো শিশু মৃধা
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত কয়েকমাস ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও সাভারে এই প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটলো।

মারা যাওয়া ছাত্রীর নাম রওনক মৃধা (১১)। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার মহসিন মৃধার মেয়ে। স্থানীয় সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল মৃধা। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) শিশুটির পরিবার থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

শিশুটির স্বজন আকবর হোসেন মৃধা জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রওনক মৃধাকে আইসিইউতে নেওয়া হয়। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, শিশুটির পরিবারের এখনো চারজন ডেঙ্গু আক্রান্ত। তাদের মধ্যে দুজন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক