৩০ অগাস্ট, ২০২৩ ০২:৪৩ পিএম

রাজধানীতে গ্যাস সিলিন্ডার লাইন মেরামতের সময় নারীসহ দগ্ধ ৪

রাজধানীতে গ্যাস সিলিন্ডার লাইন মেরামতের সময় নারীসহ দগ্ধ ৪
দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ভাটারায় নতুন বাজার এলাকাতে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের লাইন মেরামতের সময় আগুন ধরে যাওয়ায় নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন।

আজ বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ‘ক্যাফে ফোর স্টার’ নামে ওই রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন— রেস্টুরেন্টের বাবুর্চি তরিকুল ইসলাম তারেক (৩৯) তার সহকারি মো. হারিস (২৬) এবং নারী সহকর্মী খাদিজা বেগম (৪৫) ও রহিমা বেগম (৩৫)।

দগ্ধ এবং তাদের সহকর্মী ওয়েটার মো. বাবলু হাওলাদার জানান, রাত থেকেই তারা রেস্টুরেন্টে খাবার রান্না করছিলেন। তবে গ্যাস সিলিন্ডারে সমস্যা দেখা দেয়। এ খবর জানানো হলে সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মিস্ত্রি এসে সিলিন্ডারের গ্যাস লাইন মেরামতের কাজ করছিলেন। তখনই গ্যাসের অতিরিক্ত চাপে চুলার অংশে গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। তখন চুলার পাশে থাকা বাবুর্চি তার সহকারি এবং দুই নারী সহকর্মী দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, একটি হোটেল থেকে অগ্নিদগ্ধ হয়ে চারজন আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে হারিস আলীর শরীরের ১২ শতাংশ, মো. তারেকের শরীরের ৭ শতাংশ, রহিমার শরীরের ৩ শতাংশ ও খাদিজা বেগমের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে খাদিজা ও রহিমাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হারিস ও তারেককে অবজারভেশনে রাখা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আগুন
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক