২৭ অগাস্ট, ২০২৩ ০১:০৫ পিএম

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল ২ শিশুর

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল ২ শিশুর
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

গত ২৫ আগস্ট ৭ মাস বছর বয়সী লাবিব এবং গত ১৯ আগস্ট ৫ বছর বয়সী জাহিদ নামে দুই শিশু চমেক হাসপাতালে ভর্তি হন ডেঙ্গু উপসর্গ নিয়ে। এদের মধ্যে লাবিব শনিবার (২৬ আগস্ট) দুপুরে এবং জাহিদ (শুক্রবার) ২৫ আগস্ট সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দুই জনেরই এক্সপান্ডেট ডেঙ্গু সিনড্রোম জটিলতা ছিল বলে জানিয়েছে চিকিৎসকরা। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১৭ জন। আক্রান্তরা বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অবশিষ্ট ৪ হাজার ৯২৬ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত শনিবারের (২৬ আগস্ট) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৮৭ জন সরকারি হাসপাতালে এবং ৪৯ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ২৩ জন, চট্টগ্রাম মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ২৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২৯ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৫ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হসপিটালগুলোতে ৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক