২৬ অগাস্ট, ২০২৩ ১০:৩০ এএম

‘স্থুলতা ও ডায়াবেটিস রোগীরা ডিমেনশিয়ায় আক্রান্ত হন বেশি’

‘স্থুলতা ও ডায়াবেটিস রোগীরা ডিমেনশিয়ায় আক্রান্ত হন বেশি’
কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখার আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লায় ভুলে যাওয়া রোগ বা ডিমেনশিয়া রোগের কারণ, ধরন, চিকিৎসা ও সচেতনতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখার আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, ধূমপানে আসক্ত, উচ্চ রক্তচাপ,স্থুলতা, ডায়াবেটিসের রোগীদের ডিমেনশিয়ায় (ভুলে যাওয়া) আক্রান্ত হওয়ার আশংকা বেশি। সামাজিক কাজে সম্পৃক্তরা ভুলে যাওয়া রোগে কম আক্রান্ত কম হন। পুরুষের থেকে নারীরা বেশি আক্রান্ত হন। উত্তরের জেলা গুলোতে আক্রান্ত বেশি। প্রথম দিকে চিকিৎসকের পরামর্শে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। পরিবার ও সমাজের সহযোগিতায় রোগী তার অবস্থার উন্নতি করতে পারেন।

সেমিনারে মূখ্য আলোচক ছিলেন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মালিহা হাকিম। তিনি ডিমেনশিয়া রোগের আদ্যোপান্ত উপস্থাপন করেন।

অধ্যাপক মালিহা হাকিম বলেন, এই রোগে বেশি আক্রান্ত হন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। নারী পুরুষ উভয়েই এই রোগে আক্রান্ত হতে পারেন। এ ক্ষেত্রে এসব রোগীদের অবহেলা বা হেয় না করে তাদের যত্ন ও চিকিৎসা চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম। ডা. তৌফিকুন্নবী খানের সঞ্চালনায় বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক কর্নেল ডা. গোলাম কাওনাইন, কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজমুল হাসান চৌধুরী নাসিম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মাহমুদুল ইসলাম।

বিএমএ কুমিল্লার সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: মোস্তফা কামাল আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম। ধন্যবাদ জানান বিএমএ কুমিল্লার সহসভাপতি ডা. মো. মজিবুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ উদ্দিন আহমেদ।

এসএএইচ/এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কুমিল্লা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক