স্বাস্থ্যের রাজশাহী বিভাগের নতুন পরিচালক ডা. আনোয়ার
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যের রাজশাহী বিভাগের নতুন পরিচালক (চলমান দায়িত্ব) হিসেবে ডা. মো. আনোয়ারুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি রাজশাহী বিভাগের পরিচালকের কার্যালয়ের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়ন সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ডা. আনোয়রুল কবীরকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৬ষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও প্রশাসন বিভাগের পরিচালক, অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২০ এপ্রিল, ২০২৬
-
১৩ জানুয়ারী, ২০২৬
-
২১ এপ্রিল, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
০৯ জানুয়ারী, ২০২৫
-
০৪ জানুয়ারী, ২০২৫
-
০১ ডিসেম্বর, ২০২৪
-
০১ ডিসেম্বর, ২০২৪
-
৩০ অক্টোবর, ২০২৪