২০ এপ্রিল, ২০২৬ ০৪:১৯ পিএম

চলে গেলেন রামেকের ৫৪তম ব্যাচের ডা. ফারহানা

চলে গেলেন রামেকের ৫৪তম ব্যাচের ডা. ফারহানা
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ৫৪তম ব্যাচের শিক্ষার্থী ডা. ফারহানা ইয়াসমিন পপি মারা গেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।

জানা গেছে, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। ডা. ফারহানা ইয়াসমিন পপি পেডিয়াট্রিক্সে চূড়ান্ত বর্ষের প্রশিক্ষণার্থী ছিলেন।

মৃত্যুর খবর দেওয়ার পাশাপাশি শোক জানিয়েছেন ডা. পপির ব্যাচমেট ডা. ইমরান হোসেন মালিথা। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজের ২০১২-২০১৩ সেশনের শিক্ষার্থী (৫৪তম ব্যাচ) 
আমার ব্যাচমেট ডা. ফারহানা ইয়াসমিন পপি আজ Suspected Sub Arachnoid hemorrhage (মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে) ইন্তিকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। জীবন কত ছোট, কত অনিশ্চিত! 
আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন। তাকে জান্নাত দান করুন।’ 

‘ইদানিং প্রায়ই তরুণ চিকিৎসক মৃত্যুর নিউজ দেখি। খুব সম্ভব এ দেশের বাজে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, মাত্রাতিরিক্ত স্ট্রেস, ডিপ্রেশন এর পেছনে দায়ী’—যোগ করেন তিনি।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত