২৫ অগাস্ট, ২০২৩ ০৩:৩২ পিএম

শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন দুই চিকিৎসক

শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন দুই চিকিৎসক
ডা. মোস্তফা খালেদ আহমদ ও অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

মেডিভয়েস রিপোর্ট: চলতি ২০২২-২৩ অর্থ বছরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন দুই চিকিৎসক। রোববার (৯ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০২১ এর অনুচ্ছেদ-৩.৩ এবং ৩.৪ অনুযায়ী অধিদপ্তরে কর্মরত দ্বিতীয় গ্রেড থেকে ২০ গ্রেডভুক্ত কর্মকর্তা ও কর্মচারী এবং এ অধিদপ্তরের আওতাধীন অফিস প্রধানদের মধ্যে থেকে চলতি ২০২২-২৩ অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদান রাখায় নিম্নবর্ণিত কর্মকর্তা ও কর্মচারীদেরকে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ প্রদান করা হলো।

তাঁরা হলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার ও অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমেদ। আর কর্মচারীদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর মো. ফয়েজ ও অফিস সহায়ক আশিকুর রহমান এ পুরস্কার পাচ্ছেন।

উল্লেখ্য, জাতীয় শুদ্ধাচার পুরস্কার জয়ীদের পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমান অর্থ, সনদ ও একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়ে থাকে।

এসএইচ/এসএস/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চমেক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক