২৩ অগাস্ট, ২০২৩ ১১:৫৪ এএম

‘পথ্য-সেবাসহ পঞ্চগড় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা প্রশংসাযোগ্য’

‘পথ্য-সেবাসহ পঞ্চগড় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা প্রশংসাযোগ্য’
এই হাসপাতালে স্বাস্থ্য সেবা গ্রহীতাদের অপেক্ষার জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা রয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ‘স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ’ কার্যক্রমের আওতায় নির্বাচিত স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক অবস্থার উপর স্বশরীরে পর্যবেক্ষেণের (ফিজিকাল এসেসমেন্ট) অংশ হিসেবে পঞ্চগড় জেলার আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল।

মঙ্গলবার (২২ আগস্ট) ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার’ প্রদানের লক্ষ্যে অধিদপ্তরের এমআইএস শাখার অধীনে পরিদর্শনে যান প্রতিনিধি দলের সদস্যরা।

পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাংলাদেশে সর্ব উত্তরের জেলার মানুষের চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসকসহ হাসপাতালের সর্বস্তরের কর্মচারীবৃন্দ আন্তরিক তৎপরতা আশাব্যঞ্জক। এ হাসপাতালের আউটডোরে সার্বক্ষণিক স্বাস্থ্য সচেতনতামূলক বার্তাসমূহের অডিও-ভিজুয়াল প্রচারিত হচ্ছে। স্বাস্থ্য সেবা গ্রহীতাদের অপেক্ষার জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রোগীদের প্রতিবেলায় খাবার গ্রহণের পূর্বে খাবারের মান নিশ্চিতকরণসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষের চেষ্টা প্রশংসনীয় বলে ব্যক্ত করেন পরিদর্শকরা।

স্বাস্থ্য অধিদপ্তরের মূল্যায়ন দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. রত্না পাল, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোসাদ্দেক মেহ্‌দী ইমাম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এমবিটি) ডা. মো. ফজলে রাব্বী ও সহকরী প্রধান পরিসংখ্যান কমকর্তা মো: জসীম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. তৌহিদ, আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস আই এম রাজিউল করিম, আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক আহমেদসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। তারা এই মূল্যায়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেন।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক