২২ অগাস্ট, ২০২৩ ০৬:৫৭ পিএম

ব্যথার ওষুধ ‘ন্যাপ্রোক্সেন প্লাস’ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ

ব্যথার ওষুধ ‘ন্যাপ্রোক্সেন প্লাস’ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মেডিভয়েস ডেস্ক: মানহীন হওয়ায় জেনিথ ফার্মার ব্যথানাশক ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নিষিদ্ধ এই ব্যথানাশক ওষুধ ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন করে আসছে জেনিথ ফার্মা। চলতি বছরের ২২ মে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি (এনসিএল) এই ওষুধকে মানহীন ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে ৫ জুন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নোটিশের যে জবাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানান রিট পক্ষের আইনজীবী।

বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ন্যাপ্রোক্সেন প্লাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করেন। ওষুধটি বাজার থেকে প্রত্যাহার করার জন্য জেনিথ ফার্মাকে নির্দেশও দেওয়া হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক