শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন: অধ্যাপক শারফুদ্দিন
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাস্থ্যখাতকে অভাবনীয় উন্নতি ও সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (১৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে অত্যন্ত এক কঠিন সময়েও বাংলাদেশের স্বাস্থ্যখাতে উন্নয়ন শুরু করেছিলেন। পরবর্তীতে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে অভাবনীয় উন্নতি ও সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছেন। এজন্য দেশের চিকিৎসক সমাজকে আগামী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর কারণে আমরা বাংলাদেশ অর্জন করতে পেরেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতু, মেট্রো রেল চালু হয়েছে।’
বিএসএমএমইউর ভিসি বলেন, ‘আপনারা সবাই বঙ্গবন্ধুর কন্যার জন্য দোয়া করবেন, যাতে করে তিনি দীর্ঘজীবী লাভ করেন, সুস্থ থাকেন এবং বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে পারেন। একই সাথে আমাদের একথা স্মরণে রাখতে হবে, বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা চায় না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। তারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। আসুন আমরা দেশবাসীকে সাথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াত জোটসহ দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার পথকে গতিশীল রাখি।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিববন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ, শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫