১০ অগাস্ট, ২০২৩ ০৪:৪০ পিএম

বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনে নতুন রেকর্ড অধ্যাপক ডা. কামরুলের

বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনে নতুন রেকর্ড অধ্যাপক ডা. কামরুলের
অধ্যাপক ডা. কামরুল ইসলাম।

মেডিভয়েস রিপোর্ট: বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করে নতুন রেকর্ড গড়েছেন রাজধানী শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস (সিকেডি) অ্যান্ড ইউরোলজি হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. কামরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবাণীতে সিকেডিতে অধ্যাপক ডা. কামরুল ইসলাম ১ হাজার ৪০০ কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন।’

অধ্যাপক ডা. কামরুল ইসলাম বলেন, ‘যুগ যুগ ধরে সিকেডি’র প্রতি আস্থা রাখায় রোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অধ্যাপক ডা. কামরুল ইসলাম ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে আসছেন। সাফল্যের হার শতকরা ৯৫ শতাংশ, যা আন্তর্জাতিক পর্যায়ের সমকক্ষ। অধ্যাপক কামরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী। ১৯৯৩ সালে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। ২০১১ সালে সরকারি চাকরি ছেড়ে প্রতিষ্ঠা করেন সিকেডি হাসপাতাল।

গত ২০২৩ সালের ১৫ মার্চ দুপুর ১টায় ১৩০০ তম কিডনি প্রতিস্থাপন করেন অধ্যাপক ডা. কামরুল ইসলাম। ২০২২ সালের ১৮ অক্টোবর ১২০০ তম রোগীর কিডনি ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম সম্পন্ন করেন প্রখ্যাত এই চিকিৎসক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে আলোচনায় আসেন ২০২১ সালে বিনা পারিশ্রমিকে এক হাজার কিডনি প্রতিস্থাপনের পর।

চিকিৎসাবিদ্যায় অবদান রাখার জন্য ২০২২ সালে স্বাধীনতা পদক লাভ করেন অধ্যাপক ডা. কামরুল ইসলাম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কিডনি প্রতিস্থাপন
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক