০৮ অগাস্ট, ২০২৩ ০১:৩১ পিএম

আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন চালু

আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন চালু
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৪৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান সেকশন চালু হয়েছে। সোমবার (৭ আগস্ট) সিজারিয়ান অপারেশনের মধ্যে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. বখতিয়ার আল মামুন মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এতদিন আমাদের হাসপাতালে অপারেশন থিয়েটার (ওটি) থাকলেও গাইনী কনসালটেন্ট ছিল না। এরপরে গাইনী কনসালটেন্ট দেওয়া হলেও অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট ছিল না। এখন গাইনী ও অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট উভয়ই থাকায় আমরা প্রথমবারের মতো সিজারিয়ান সেকশন শুরু করতে পেরেছি। এখন প্রসূতি মায়েদের আর বরিশাল কিংবা ঢাকায় ছুটতে হবে না। এখান থেকেই সরকারি খরছে জটিল রোগের অপারেশন করা যাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সরকারি নিয়ম অনুযায়ী ১০ টাকার টিকিট কেটে সম্পূর্ণ বিণামূল্যে এসব চিকিৎসাসেবা দেওয়া হয়।’

সিজিারিয়ান সেকশনে দায়িত্ব পালন করেন গাইনি কনসালটেন্ট ডা. মশিউর রহমান, অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট ডা. আনিচুর রহমান, মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, সিনিয়র নার্স মাধবী লতা রাজিব, সম্পা ভান্ডারী ও মাধবী গাইন।

প্রসঙ্গত, ১৯৭৪ সালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। পরে এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে ১০০ শয্যার প্রস্তাবনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বরিশাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক