‘হেড নেক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে’
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ( বিএসএমএমইউ) বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে (২৭ জুলাই) দিবসটি উপলক্ষে নাক কান গলা হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের হেড নেক সার্জারি ডিভিশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিভাগের মাল্টিপারপাস হলে এ দিবসের গুরুত্ব ও করণীয় উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সকল দিবসের মূল লক্ষ্য সচেতনতা সৃষ্টি করা। এ দিবস থেকেও সবাই সচেতন হবে বলে আশা করি। সারাদেশে হেড নেক ক্যান্সার সার্জনের অপ্রতুল। বিএসএমএমইউর বর্তমান প্রশাসন দেশে বিশেষজ্ঞ চিকিৎসক বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। হেড নেক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা এবং মান বৃদ্ধির উপর আমরা জোড় দিচ্ছি।’
হেড নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম হেড নেক ক্যান্সারের ব্যাপকতার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. মোসলেহ্ উদ্দিন, ডা. সৈয়দ ফারহান আলী রাজীব ও ডা. কাজী শামীমুচ্ছালাম। অনুষ্ঠানে বক্তারা এ রোগের প্রতিরোধে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন।
তারা বলেন, যথাযথ প্রতিরোধের মাধ্যমে এ রোগের ব্যাপকতা অর্ধেক কমিয়ে আনা সম্ভব। প্রতি ৫ জনে একজন মানুষ তার জীবদ্দশায় ক্যান্সারে আক্রান্ত হয়। প্রথম অবস্থায় এ রোগ চিহ্নিত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে প্রায় সবাই ভাল হয়ে যায়। কিন্তু দেরিতে চিকিৎসা শুরু করার কারণে এ রোগে রোগীরা অনেক কষ্ট পান এবং সুস্থ হবার সম্ভাবনা কমে যায়। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতা মূলক পোস্টার, লিফলেট, ব্যানার, ইত্যাদির মাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫