১৬ জুলাই, ২০২৩ ০৩:০৮ পিএম

ডেঙ্গু সচেতনতায় স্বাস্থ্য বিভাগের ৫ পরামর্শ

ডেঙ্গু সচেতনতায় স্বাস্থ্য বিভাগের ৫ পরামর্শ
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে পাঁচ সচেতনতামূলক পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে টেলিভিশন, রেডিওসহ ইলেক্ট্রনিক মিডিয়ায় জনস্বার্থে সচেতনতামূলক সংবাদ নিয়মিতভাবে পরিবেশনের অনুরোধ করা হয়েছে।

আজ রোববার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়, সারা দেশে এডিস মশার বিস্তার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে ডেঙ্গু রোগীর আক্রান্তের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সরকারি/বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য সরকারি-বেসরকারি সব সংবাদ মাধ্যমে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা

১. জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন।

২. বাসার ভেতরে ও চারপাশে, নির্মাণাধীন ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন এবং পরিষ্কার রাখুন

৩. দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন

৪. ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

৫. মনে রাখবেন, এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক