সড়কে অবস্থান নিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা
মেডিভয়েস রিপোর্ট: সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। আজ রোববার (১৬ জুলাই) দুপুরে শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন তাঁরা।
এর আগে সকাল ১১টায় আন্দোলনকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলায় অবস্থান শুরু করেন। পরে দুপুর ১টার দিকে বিএসএমএমইউর ভেতর থেকে বেরিয়ে শাহবাগে অবস্থান করতে চাইলে পুলিশ ও চিকিৎসকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর এক পর্যায়ে শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন চিকিৎসকেরা।
আন্দোলনরত চিকিৎসকরা বলছেন, দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি পালন করছেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাচ্ছেন না। এবার ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে যাবেন।
গত ৮ জুন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে প্রাইভেট পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন। অনুষ্ঠানে তারা জানায়, ১২ জুনের মধ্যে ভাতা বৃদ্ধির দাবি মানা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া হবে।
এর পর দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুই দফা আন্দোলন স্থগিত করে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
কিন্তু শেষ পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় গত ৮ জুলাই সকাল ১০ট থেকে রাজধানীর শহীদ মিনার এলাকায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।
এর অংশ হিসেবে পর দিন ৯ জুলাই একই স্থানে তারা শুরু করেন গণঅনশন।
পর দিন দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারা। আগে থেকে সময় নির্ধারিত না হওয়ায় সে দিন প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
তবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর মধ্যস্ততায় ১০ জুলাই শাহবাগের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
এসএস
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশ
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৪
প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের হুঁশিয়ারি
২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন প্রকাশ না হলে কর্মবিরতির ঘোষণা