১১ জুলাই, ২০২৩ ০৯:১২ পিএম

বিএসএমএমইউর রেসিডেন্সি প্রোগ্রামে ১৪১ চিকিৎসকের যোগদান গৃহীত

বিএসএমএমইউর রেসিডেন্সি প্রোগ্রামে ১৪১ চিকিৎসকের যোগদান গৃহীত
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি-এমএস ফেইজ-এ তে ১৪১ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে মেডিসিন, পেডিয়াট্রিক্স ও ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে এমডি/এমএস ফেইজ-এ নিম্নবর্ণিত সরকারি এবং বিএসএমএমইউ কোটায় ভর্তিকৃত রেডিসিডেন্টদের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কর্তৃপক্ষ যোগদান গৃহীত হয়েছে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, কোর্স ডিরেক্টর, সংশ্লিস্ট সকল বিভাগের চেয়ারম্যান, পরিচালক (আইটি), পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয় ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক