দুই চিকিৎসকের মুক্তির দাবিতে ওজিএসবির মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসা ট্রাজেডিতে নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসকের মুক্তির দাবি জানিয়েছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।
আজ রোববার (৯ জুলাই) সকালে জাতীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান ওজিএসবির নেতারা।
তাঁরা বলছেন, ‘সেন্ট্রাল হাসপাতালের ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ এবং ডা. মুনা ও শাহজাদীকে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই গ্রেপ্তারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে গ্রেপ্তার হওয়া চিকিৎসকদের মুক্তির দাবি জানাচ্ছি।’
ওজিএসবির সেক্রেটারি অধ্যাপক ডা. সালমা রৌফ বলেন, কোনো মৃত্যুই কারো কাম্য নয়, কিন্তু জটিলতা এড়ানো যায় না। পৃথিবীর কোথাও জটিলতার জন্য ফৌজদারি মামলা হয় না। বিনা বিচারে গ্রেপ্তার চিকিৎসকদের জামিন না হওয়া দুষ্ট লোকদের সুযোগ করে দেয়ার শামিল। তাই চিকিৎসকদের জামিন ও মামলা প্রত্যাহার করা হোক।
তিনি আরও বলেন, জটিল রোগীর চিকিৎসা করতে গিয়ে যদি চিকিৎসকরা হামলা মামলার শিকার হয়, তাহলে চিকিৎসকরা আর জটিল রোগীর চিকিৎসা করতে সাহস পাবে না। এতে রোগী মৃত্যুর হার বেড়ে যাবে।
সংগঠনটির সিনির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী বলেন, ‘প্রসব বেদনায় কাতর জটিল রোগীর চিকিৎসা দিতে গিয়ে আমাদের ডাক্তাররা আজ জেলে। পৃথিবীর কোথাও এমন নজির নেই।’
প্রসঙ্গত, সেন্ট্রাল হসপিটালের অধ্যাপক ডা. সংযুক্তা সাহার (গাইনি) অধীনে গত ৯ জুন ভর্তি হয়েছিলেন মাহাবুবা রহমান আঁখি। কিন্তু সে দিন ডা. সংযুক্তা হাসপাতালেই ছিলেন না। পরে তার দুই সহযোগী চিকিৎসক আঁখির ডেলিভারি করানোর চেষ্টা করেন। কিন্তু জটিলতা দেখা দেওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। একই সঙ্গে আঁখির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ১০ জুন বিকেলে আঁখির নবজাতক সন্তান মারা যায়। এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করেন।
মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ১৫ জুন রাতে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (১৮ জুন) দুপুর ১টা ৪৩ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবা রহমান আঁখি।
-
১৩ এপ্রিল, ২০২৬
-
২৭ নভেম্বর, ২০২৫
বিএইচআরএফ সদস্যদের সঙ্গে ওজিএসবির মতবিনিময়ে বক্তারা
‘মাতৃমৃত্যু হ্রাসের হার স্থিমিত, গতিশীলতায় মানসম্মত পদক্ষেপ জরুরি’
-
২৯ জুলাই, ২০২৫
-
১৩ ডিসেম্বর, ২০২৪
-
১২ নভেম্বর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৩
-
১৬ জুলাই, ২০২৩