বেসরকারি মেডিকেলে আসন বৃদ্ধিসহ ৪ আলোচ্যসূচি নিয়ে সভা ৯ জুলাই
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের আসন বৃদ্ধিসহ চারটি আলোচ্যসূচি নিয়ে আগামী ৯ জুলাই সভার আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা শাখার এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং হোমিওপ্যাথিক ও ইউনানী মেডিকেল কলেজ, আইএইচটি ও ম্যাটস প্রতিষ্ঠা, আসন সংখ্যা বৃদ্ধি, কোর্স অনুমোদন ইত্যাদি সংক্রান্ত কমিটির সভা আগামী ৯ জুলাই সকাল ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে (বাংলাদেশ সচিবালয়) অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচি
১. স্থগিতকৃত বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল।
২. নতুন বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের অনুমোদন ও আসন সংখ্যা বৃদ্ধি।
৩. বেসরকারি মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনুমোদন ও আসন সংখ্যা বৃদ্ধি ও নতুন কোর্স চালু।
৪. নতুন বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অনুমোদন।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
-
২৯ মে, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৩
-
০১ অগাস্ট, ২০২৩
-
২৬ জুলাই, ২০২৩
-
০৬ জুলাই, ২০২৩
-
১৩ জুন, ২০২৩
-
১৩ ফেব্রুয়ারী, ২০২৩
-
১০ ফেব্রুয়ারী, ২০২৩