১৩ জুন, ২০২৩ ১০:৪৮ এএম

বিএমডিসির রেজিস্ট্রেশনের জন্য ৩য় পক্ষের দ্বারস্থ না হওয়ার পরামর্শ

বিএমডিসির রেজিস্ট্রেশনের জন্য ৩য় পক্ষের দ্বারস্থ না হওয়ার পরামর্শ
রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজের জন্য সরাসরি প্রতিষ্ঠানটির অফিসিয়াল অনলাইন পোর্টালে আবেদন করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: কোন ধরনের এজেন্ট বা তৃতীয় পক্ষের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসির) রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১২ জুন) বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিএমডিসির বিভিন্ন রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজের জন্য সরাসরি প্রতিষ্ঠানটির অফিসিয়াল অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। কোন ধরনের এজেন্ট বা তৃতীয় পক্ষের মাধ্যমে রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজ করা থেকে বিরত থাকতে হবে।

নোটিসে আরও বলা হয়েছে, রেজিস্ট্রেশন ও সার্টিফিকেট নবায়নসহ অন্যান্য যে কোন রেজিস্ট্রেশন বা সার্টিফিকেটের কাজে আবেদনকারী সরাসরি বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের কার্যালয় থেকে গ্রহণ করবেন।

বিএমএন্ডডিসির সেবা গ্রহণ করতে ভিজিট করুন অফিসিয়াল অনলাইন পোর্টাল (https://payment.bmdc.org.bd/)। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমডিসি
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত