০৬ জুলাই, ২০২৩ ০৪:২০ পিএম

বেসরকারি মেডিকেলে আসন বৃদ্ধিসহ ৪ আলোচ্যসূচি নিয়ে সভা ৯ জুলাই

বেসরকারি মেডিকেলে আসন বৃদ্ধিসহ ৪ আলোচ্যসূচি নিয়ে সভা ৯ জুলাই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের আসন বৃদ্ধিসহ চারটি আলোচ্যসূচি নিয়ে আগামী ৯ জুলাই সভার আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা শাখার এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং হোমিওপ্যাথিক ও ইউনানী মেডিকেল কলেজ, আইএইচটি ও ম্যাটস প্রতিষ্ঠা, আসন সংখ্যা বৃদ্ধি, কোর্স অনুমোদন ইত্যাদি সংক্রান্ত কমিটির সভা আগামী ৯ জুলাই সকাল ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে (বাংলাদেশ সচিবালয়) অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি

১. স্থগিতকৃত বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল।

২. নতুন বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের অনুমোদন ও আসন সংখ্যা বৃদ্ধি।

৩. বেসরকারি মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনুমোদন ও আসন সংখ্যা বৃদ্ধি ও নতুন কোর্স চালু।

৪. নতুন বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অনুমোদন।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নোটিস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক