ডা. শাওন কুমার দেব
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
কার্ডিওলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।
২৯ মে, ২০২৪ ০৭:০৩ পিএম
বেসরকারি মেডিকেল কলেজে আসন ফাঁকা থাকছে কেন?
বেসরকারি মেডিকেল কলেজগুলোতে শতকরা ২০ ভাগ আসন খালি থাকে। ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়বে। বাড়বেই না কেন?
কারণ আগে আমরা ইন্টার্নশিপের পরপরই বেসরকারি হাসপাতালে ২০ হাজার থেকে ২৫ হাজারের অধিক বেতনে চাকরি পেতাম। গত এক যুগে সে বেতন বাড়েনি, বরং কমেছে। একটা চাকরি জোগাড় করাও কঠিন হয়ে যাচ্ছে দিন দিন।
পরিচিত কয়েকজনের জন্য চাকরির চেষ্টা করেছি, হয়নি। হাসপাতালে দুয়েকটা পোস্ট খালি হলে অমুক স্যারের মেয়ে-তমুক ম্যাডামের ভাতিজা—এভাবেই সেগুলো পূরণ হয়ে যায়। সাধারণ নব্য ডাক্তারদের আর চাকরি হয় না।
এদিকে বিসিএসও এখন সোনার হরিণ। আমাদের সময় ডাক্তার কম ছিল, প্রতিযোগিতাও কম ছিল। তা ছাড়া সরকারি চাকরিতে বেতনও কম থাকায় অনেক তরুণ ডাক্তারই আগ্রহ দেখাত না বিসিএসে। অথচ এটি এখন প্রায় সকল নবীন ডাক্তারের লক্ষ্য। কিন্তু আমাদের সময় যারা প্রিলিমিনারি পরীক্ষা দিতে বসেছিল, তাদের অর্ধেকের বেশির সরকারি চাকরি হয়েছিল। এখন তো সেটা ভয়ংকর কঠিন।
তাহলে আপনি কি চেম্বার করবেন? শুধু চেম্বার করে যাতায়াত খরচ ওঠে কিনা চিন্তা-ভাবনার বিষয়। খাওয়া-দাওয়া আর বাসা খরচ তো দূরের কথা! গ্রামে যাবেন? গ্রামে আগে থেকে সব সেটিং করা। গ্রাম্য ডাক্তারের অপচিকিৎসার জনপ্রিয়তার কাছে আপনি গাইডলাইন নিয়ে দাঁড়াতে পারবেন না, উড়ে যাবেন।
পোস্ট গ্রাজুয়েশন করে একটা মেডিকেলে ঢুকে থাকা নিরাপদ সিদ্ধান্ত। কিন্তু একটা পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়া কি মুখের কথা? সেখানেও তুমুল প্রতিযোগিতা। প্রতি বছরই ১০ সহস্রাধিক নতুন ডাক্তার সে প্রতিযোগিতায় যোগ দিচ্ছে। সেখানে চান্স পাওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছে প্রতি বছর। আবার চান্স পাওয়ার পর যে পড়াশুনা করবেন, সে টাকা কোথায়? চাকরি তো নাই।
যাদের বাবা মা আরো কয়বছর আপনাকে চালাতে পারবে; মানে বাবার বাড়িতে থাকছেন, বাসা ভাড়া আর খাবার খরচ লাগছে না, মা হাতখরচ দেয়, যাতায়াত ভাড়া চলে যায়—তারা এভাবে ৫ বছর টানলেও আপনি যে পাশ করবেন বা কোর্স আউট হবেন না, সেটাও নিশ্চিত না।
বান্ধবীকে বিয়ে করে আনলেও যতদিন না আপনার পোস্ট গ্রাজুয়েশন শেষ হয়ে আপনি একটা জবে ঢুকছেন, ততদিন আপনার বাবা-মাকেই ভরণপোষণ করতে হবে। নইলে দেখবেন আপনার আপনারই বয়সী লাখ টাকার চাকুরি করা এক কর্পোরেট অফিসার বা ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হয়ে যাচ্ছে আপনার বান্ধবীর। যেখানে আপনি এত কষ্ট করে, এত বছর এত পড়াশুনা করে বিশ হাজার টাকারই এক চাকরি পেলেন না!
এনএআর/
-
২৯ অগাস্ট, ২০২৫
রম্যগল্প
পরীক্ষা কক্ষে একদিন
-
১৬ জুলাই, ২০২৫
অর্থ বিভাগের সম্মতি
বেতনের ৫০% প্রণোদনা পাচ্ছেন মৌলিক বিষয়ের শিক্ষকরা, চলতি অর্থ বছরেই কার্যকর
-
২১ মার্চ, ২০২৫
-
০৫ জানুয়ারী, ২০২৫
-
০৯ ডিসেম্বর, ২০২৪
-
০৭ নভেম্বর, ২০২৪
-
৩০ অক্টোবর, ২০২৪
-
২৭ অক্টোবর, ২০২৪
-
২৯ মে, ২০২৪