২৯ মে, ২০২৪ ০৮:০০ পিএম
৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো সারাদেশ
প্রতীকী ছবি।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারের। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেই এর কম্পন অনুভূত হয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। এর উৎপত্তিস্থল মিয়ানমারের ভারত সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব মাওলাইক অঞ্চলে।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ভূমিকম্প
-
২৯ জুলাই, ২০২৬
-
১৮ জুলাই, ২০২৬
-
১১ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
-
২৫ জুন, ২০২৬
বিবিসিকে স্থানীয় সাংবাদিক নিকোল কোলস্টার
‘জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
-
০৮ জুন, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সিইসির পক্ষপাতিত্বের অভিযোগ
রংপুর মেডিকেলে আইডিএসের নির্বাচন বয়কটের ঘোষণা ঐক্যবদ্ধ চিকিৎসক পরিষদের
সিইসির পক্ষপাতিত্বের অভিযোগ
রংপুর মেডিকেলে আইডিএসের নির্বাচন বয়কটের ঘোষণা ঐক্যবদ্ধ চিকিৎসক পরিষদের
এই বিভাগের সর্বাধিক পঠিত