এমআইএস ও বিইউএইচএস’র মধ্যে সমঝোতা চুক্তি
মেডিভয়েস রিপোর্ট: ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও স্বাস্থ্যখাতে হেলথ ইনফরমেটিক্স ইমপ্লিমেন্টেশনের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিট (এমআইএস) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সের (বিইউএইচএস) হেলথ ইনফরমেটিক্স ডিপার্টমেন্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার (৫ জুলাই) এমআইএস অডিটরিয়ামে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএইচএস’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিইউএইচএস’র ফ্যাকাল্টি অব এলাইড হেলথ সাইন্সের ডিন ও ডিপার্টমেন্ট অব হেলথ ইনফরমেটিক্সের প্রধান অধ্যাপক শারমিন পারভীন।
অনুষ্ঠানে এমআইএস’র পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, এমআইএস’র সিনিয়র সিস্টেম এনালিস্ট ইঞ্জিনিয়ার সুখেন্দু শেখর রায়, এমআইএস’র সহকারী পরিচালক ডা. মো. মামুনুর রহমান, ডিপিএম (ই-হেলথ) ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম, ডিপার্টমেন্ট অব হেলথ ইনফরমেটিক্সের সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম ও হেলথ ইনফরমেটিক্স বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ।
এসএস/এমইউ