সিএমডিএসএ’র নতুন সভাপতি হাবিব, সম্পাদক সাকিব
মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার জেলার মেডিকেল অ্যান্ড ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (সিএমডিএসএ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আহসান হাবিব ও সাখাওয়াত সাকিব।
সোমবার (৩ জুলাই) সংগঠনটির সভাপতি ডা. রাশিদ আনজুম নিহাল ও সাধারণ সম্পাদক ডা. আবদুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ১১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নয়জন, সাংগঠনিক সম্পাদক পদে ১০ জন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অর্থ সম্পাদক পদে শাহরিয়ার সৌমিক, প্রচার সম্পাদক পদে তাসিনুল হক, দপ্তর সম্পাদক তাকি তাজওয়ার সাদ, ডেন্টাল বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন, প্রকাশনা সম্পাদক সায়েদ মো. খালেদ, সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ মো. শাকিল, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হোসাইন মো. আল হাদি পিয়ারু, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আল হিসাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশফাক রহমান মাহির, রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক অহর্নিশ সেন, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল হাকিম বুলবুল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আবু মোসহাইব ইকাস, সেমিনার বিষয়ক সম্পাদক মাহির তানজিম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. ফারুক, ড্রাগ ব্যাংক বিষয়ক সম্পাদক নাহিয়ান তাহমিদ ও নারী বিষয়ক সম্পাদক পদে ফৌজিয়া উম্মে রুবাইদা আনহা নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র ও সংগঠন বিরোধী কোন অভিযোগ আসলে এবং প্রমাণিত হলে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে।
-
০৯ এপ্রিল, ২০২৫
-
১৫ জানুয়ারী, ২০২৫
-
১৩ সেপ্টেম্বর, ২০২৪
-
১২ সেপ্টেম্বর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
১৫ এপ্রিল, ২০২৪
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৪