বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম শুরু ৫ জুলাই
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম আগামী ৫ জুলাই শুরু হবে। প্রথম দিনে অবস এন্ড গাইনী বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ (ব্রেস্ট ও ল্যাপারোস্কপিক) ও অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কপিক ইউনিটের সার্জনবৃন্দ এই অপারেশন কার্যক্রমে অংশ নিবেন।
আজ সোমবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সম্মানিত ডীনবৃন্দ ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান।
৫ জুলাই সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।
সভায় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। অনলাইনে বহির্বিভাগের টিকিট দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘রোগীদের সুবিধার্থে বিশেষ করে রোগীদের ভোগান্তি দূর করা ও অতিরিক্ত ভিড় এড়ানোর লক্ষ্যে প্রতিদিনের প্রায় ৫০ শতাংশ টিকেট অনলাইন অ্যাপয়নমেন্টে দেয়ার পরিকল্পনা রয়েছে।’
সভায় বৈকালিক স্পেশালাইজড আউটডোরে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান শতভাগ নিশ্চিত করা, প্রতিটি বিভাগের বাৎসরিক ‘ইয়ারবুক’ তৈরি করা, হাসপাতালের নিজস্ব ফার্মেসী থেকে ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী ক্রয়ের উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় গত জুন মাসের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখসহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এসএস
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫