২২ জুন, ২০২৩ ১১:১৩ এএম

না ফেরার দেশে ডা. এম আরিফুর রহমান

না ফেরার দেশে ডা. এম আরিফুর রহমান
আজ ভোর সাড়ে ৫টায় তিনি মারা যান। 

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) কর্মরত ডা. এম আরিফুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার (২২ জুন) ভোর সাড়ে ৫টায় মারা যান তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটি’র (এফডিএসআর) দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক  ডা. রশিদুল হক মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরিফুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টায় মারা যান।

ডা. এম আরিফুর রহমান বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম ব্যাচের কর্মকর্তা। তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার। 

কুমিল্লা মেডিকেল কলেজের ১৬তম ব্যাচের এ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এমডি ফেইজ-এ-তে অধ্যয়নরত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক জানানোর পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে মেডিভয়েস। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক