২১ জুন, ২০২৩ ০৫:২৯ পিএম
ডেঙ্গুতে ২ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৩৬০
প্রতীকী ছবি।
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন।
আজ বুধবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৩০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার আটজন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ডেঙ্গু
-
৩৮ মিনিট আগে
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর
-
০৯ সেপ্টেম্বর, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিভাগীয় কমিশনারের তথ্য
মমেকে আগুন: পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয়
বিভাগীয় কমিশনারের তথ্য
মমেকে আগুন: পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয়
এই বিভাগের সর্বাধিক পঠিত