২১ জুন, ২০২৩ ০৫:৪৬ পিএম

‘রেফারেন্স পদ্ধতির অভাবে কাঙিক্ষত সেবা না পেয়ে অনেকেই বিদেশমুখী’

‘রেফারেন্স পদ্ধতির অভাবে কাঙিক্ষত সেবা না পেয়ে অনেকেই বিদেশমুখী’
চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘বিদেশে চিকিৎসা: কেন? সংকট নাকি প্রয়োজন’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এ তথ্য জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা।

মেডিভয়েস রিপোর্ট: দেশে রেফারেন্স সিস্টেম চালু না থাকার কারণে রোগীরা কাঙ্খিত সেবা না পেয়ে অনেকেই বিদেশমুখী হচ্ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সোমবার (১৯ জুন) বিকালে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘বিদেশে চিকিৎসা: কেন? সংকট নাকি প্রয়োজন’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এ তথ্য জানান তাঁরা।

চট্টগ্রামের জনপ্রিয় ডিজিটাল প্লাটফর্ম চিটাগং লাইভের আয়োজনে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. ইসমাইল খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।

আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান, চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. এম এ সাত্তার, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বাসনা মুহুরী, চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. নওশাদ ও চিটাগং লাইভ এর প্রতিষ্ঠাতা সাবের শাহ প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. ইসমাইল খান বলেন, ‘চিকিৎসাকেন্দ্রের সকল  কর্মীদের হেলথ কেয়ার সার্ভিস সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। চিকিৎসকদের লিডারশীপ রোল নিতে হবে। সকলে মিলে সেবাধমীর্ হলে সেবাপ্রার্থীরা আস্থা খুঁজে পাবে, তাহলে বিদেশমুখী প্রবণতা কমবে।’

ডা. এম এ সাত্তার  বলেন, ‘এই দেশে রেফারেন্স সিস্টেম চালু না থাকার ফলে এবং ডাক্তারের পরামর্শকে গুরুত্ব না দিয়ে  রোগীরা নিজের ইচ্ছানুযায়ী যেকোনো ডাক্তারের শরনাপন্ন হয়। এতে কাঙ্খিত সেবা না পেয়ে অনেকেই বিদেশমুখী হচ্ছেন।’

ডা. বাসনা মুহুরী বলেন, রোগীদের ধৈর্য বাড়াতে হবে, সহনশীল মনোভাব  এবং মন মানসিকতার পরিবর্তন করতে হবে এবং চিকিৎসা কেন্দ্র গুলোর দক্ষ জনবল বাড়াতে হবে। সামান্য অসুখে বিশেষজ্ঞ চিতিৎসককেই দেখাতে হবে এ মনোভাব থেকে বেড়িয়ে না এলে বিশেষজ্ঞ চিকিৎসকের উপর চাপ বাড়তে থাকে এতে অনেক ক্ষেত্রেই সকল সেবা প্রার্থীকে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয় না।

ডা. নওশাদ খান বলেন, বর্তমানে কেনাকাটা করতে দেশের বাইরে গেলেও সেখানে চিকিৎসা নিয়ে আসছেন অনেকেই  অর্থাৎ বাড়ছে বিদেশমুখীতা। বিদেশে চিকিৎসাটা অনেক ক্ষেত্রেই মানুষের প্রয়োজনের চাইতেও একটা কৃত্রিম চাহিদার মত। আমাদের ইনস্যুরেন্স পলিসি এবং রেফারেল সিস্টেম উন্নত করতে হবে।

ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, প্রতিবছর প্রায় ৭.৫ লাখ মানুষ বিদেশ যায় সেবা নেওয়ার জন্য বিশেষ করে ভারত, মালেশিয়া, থাইল্যান্ড এবং সিংগাপুর এ। যার ফলে প্রায় প্রতি বছর ৩০ হাজার কোটি টাকা খরচ হয়। কিন্তু বাংলাদেশে যেভাবে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় তা পার্শ¦বতীর্ দেশ ভারতসহ অনেক দেশেই নেই।

চিটাগং লাইভ এর প্রতিষ্ঠাতা সাবের শাহ বলেন, দেশের স্বাস্থ্য খাতের কোন অসঙ্গতির কারণে দেশের মানুষ বিদেশমুখী হচ্ছে এবং এতে দেশের অর্থনীতির যে ক্ষতি সাধন হচ্ছে আলোচনার মাধ্যমে এ বিষয়ে জনমত সৃষ্টির জন্যই এ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেফারেন্স সিস্টেম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক