২১ জুন, ২০২৩ ০৪:২৮ পিএম

বিসিপিএসে ‘অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট’ কোর্স ২-৪ সেপ্টেম্বর

বিসিপিএসে ‘অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট’ কোর্স ২-৪ সেপ্টেম্বর
অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট’ (এটিএলএস) আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কোর্স। যার মেয়াদকাল চার বছরের জন্য।

মেডিভয়েস রিপোর্ট: আমেরিকান কলেজ অব সার্জন্স (এসিএস), বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এবং সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) যৌথ উদ্যোগে ‘অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট’ (এটিএলএস) কোর্স আগামী ২-৪ সেপ্টেম্বর বিসিপিএসে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি বিসিপিএস'র ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এটিএলএস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কোর্স, যার মেয়াদকাল চার বছরের জন্য। বিভিন্ন দেশে চাকরির সুযোগের জন্য প্রায়ই এই দক্ষতার প্রয়োজন পরে।’

এতে আরও বলা হয়, ‘আগ্রহী ব্যক্তিদের আগামী ১৮ জুন থেকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে বিসিপিএস’র নির্ধারিত ফরম পূরণ করে ৩০ হাজার টাকা পে-অর্ডারের মাধ্যমে (বিসিপিএসে বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসটিডি অ্যাকাউন্ট নম্বর:০৭৮১৩০১০০০০০০২৫৬ বা ঢাকা ব্যাংক লিমিটেড এসটিডি অ্যাকাউন্ট নম্বর: ২০৭১৫০০০০০৮৮৭) জমার অনুরোধ করা হচ্ছে। আগে আসলে আগে পাবেন নীতিতে সুযোগ দেওয়া হবে।’

প্রশিক্ষণার্থীদের নিবন্ধন ফর্মের সাথে, ১. স্নাতক ডিগ্রি পাসের প্রশংসাপত্রের একটি ফটোকপি। ২. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ৩. অর্থ বিভাগ, বিসিপিএস থেকে কোর্স ফি’র অর্থ রসিদের একটি অনুলিপি জমা দিতে হবে।

আদেশের অনুলিপিটি বিসিপিএস নোটিস বোর্ড, বিসিপিএস’র ওয়েবসাইটে এবং এসওএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করতে বলা হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত