১১ জুন, ২০২৩ ০৩:২৫ পিএম

বিএসএমএমইউর নন-রেসিডেন্সিতে নির্বাচিত ১১৬৬ চিকিৎসক, ভর্তি শুরু ১৫ জুন

বিএসএমএমইউর নন-রেসিডেন্সিতে নির্বাচিত ১১৬৬ চিকিৎসক, ভর্তি শুরু ১৫ জুন
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধিভুক্ত মেডিকেল কলেজ/ইনস্টিটিউটসমূহে জুলাই ২০২৩ শিক্ষাবর্ষে নন-রেসিডেন্সি কোর্সে নির্বাচিত ১১৬৬ জন চিকিৎসকের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ জুন এ কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২২ জুন পর্যন্ত।

আজ রোববার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএসএমএমইউ ও এর অধিভুক্ত মেডিকেল কলেজ/ইনস্টিটিউটসমূহে জুলাই ২০২৩ শিক্ষাবর্ষে এমফিল, এমপিএইচ, এমমেড, এবং ডিপ্লোমা কোর্সসমূহে ভর্তির জন্য সরকারি, বিএসএমএমইউ (সরকারি কোটায় নির্বাচিত) ও বেসরকারি কোটায় ভর্তির জন্য নির্বাচিত মোট ১ হাজার ১৬৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হলো। বেসরকারি প্রার্থীদের ক্ষেত্রে স্ব-স্ব প্রতিষ্ঠানে ১৫ জুন ২০২৩ থেকে ২২ জুন ২৩ তারিখ পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে। সরকারি এবং বিএসএমএমইউ প্রার্থীদের ক্ষেত্রে স্ব-স্ব প্রতিষ্ঠানে ১৫ জুন ২০২৩ তারিখ থেকে ছুটির আদেশ বা প্রেষণাদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে। সকল কোর্সে ভর্তির ক্ষেত্রে কোর্স ফি, টিউশন ফি এবং রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি শাখা থেকে জানা যাবে।

মূল মাইগ্রেশন সনদসহ নিম্ন বর্ণিত কাগজপত্র ও পাসপোর্ট সাইজের ছবি দুই সেট করে ভর্তির সময় সকল প্রার্থীর নিকট থেকে জমা নিতে হবে।

১. নির্বাচিত তালিকায় প্রার্থীর নাম সম্বলিত অংশ (www.bsmmu.edu.bd থেকে প্রার্থীর নাম সম্বলিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফলের তালিকা সংগ্রহ পূর্বক জমা দিতে হবে),
২. ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি,
৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি,
৪. শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদের অনুলিপি,
৫. বিএমডিসি বা বিএনসি কর্তৃক প্রদত্ত হালনাগাদ রেজিস্ট্রেশন সনদের অনুলিপি,
৬. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি,
৭. মূল মাইগ্রেশন সনদের অনুলিপি,
৮. মূল মাইগ্রেশন সনদ (প্রতিষ্ঠান কর্তৃক বিশ্ববিদ্যালয়ে প্রেরণের জন্য)।
৯. মূল মাইগ্রেশন সনদের স্ক্যান কপি(স্ব-স্ব প্রতিষ্ঠানে সংরক্ষণ করার জন্য)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই ২৩ সেশনে ভর্তিকৃত সকল প্রার্থীকে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট লিংকে পাওয়া যাবে। সেইসঙ্গে এমফিল, এমপিএইচ, এমমেড এবং ডিপ্লোমা কোর্সের শিক্ষা কার্যক্রম ১ জুলাই ২০২৩ তারিখে শুরু বিধায় ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

►নন-রেসিডেন্সিতে নির্বাচিত চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক