৩১ মে, ২০২৩ ০৩:০৯ পিএম

‘সুখী-সমৃদ্ধ দেশ গড়তে প্রয়োজন শিক্ষিত ও স্বাস্থ্যবান জাতি’

‘সুখী-সমৃদ্ধ দেশ গড়তে প্রয়োজন শিক্ষিত ও স্বাস্থ্যবান জাতি’
শিক্ষা ও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে সব রাজনৈতিক কর্মসূচি এবং রাষ্ট্রীয় নীতিমালা গ্রহণ করেছিলেনে বঙ্গবন্ধু।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, সুখী-সমৃদ্ধ, উন্নত দেশ গড়তে হলে প্রয়োজন শিক্ষিত ও স্বাস্থ্যবান জাতি। যার জন্য শিক্ষা ও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে সব রাজনৈতিক কর্মসূচি এবং রাষ্ট্রীয় নীতিমালা গ্রহণ করেছিলেনে বঙ্গবন্ধু।

মঙ্গলবার (৩০ মে) বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধুর শিক্ষা ও স্বাস্থ্য ভাবনা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ভিসি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালিদের একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র দিয়েছেন। পাকিস্তানিদের শোষণ ও বঞ্চনার শিকল থেকে মুক্ত করে বঙ্গবন্ধু দ্রুত সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তড়িৎ পদক্ষেপ শুরু করেন। বঙ্গবন্ধু অনুধাবন করেছিলেন অর্থনৈতিক উন্নয়নের পেছনের মূল ভিত হলো স্বাস্থ্য ও শিক্ষাখাত।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ও জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক