১৫ মে, ২০২৩ ০৩:২৮ পিএম

রামেবির বিডিএস প্রথম ও দ্বিতীয় প্রফের ফল প্রকাশ

রামেবির বিডিএস প্রথম ও দ্বিতীয় প্রফের ফল প্রকাশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে-২০২২ সালের বিডিএস প্রথম ও দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 

গতকাল রোববার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘রামেবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে-২০২২ এর প্রথম ও দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রথম প্রফ পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছেন ৩১২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১৫৭ জন। পাসের হার ৫০ দশমিক ৩২ শতাংশ। আর দ্বিতীয় প্রফ পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছেন ২৩৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১৮৭ জন। পাসের হার ৭৯ দশমিক ২৪ শতাংশ।

প্রথম প্রফের ফলাফল দেখতে ক্লিক করুন 


দ্বিতীয় প্রফের ফলাফল দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত