১৫ মে, ২০২৩ ০৩:০৯ পিএম

ডায়রিয়া প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য সেবা চালু রেখেছে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

ডায়রিয়া প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য সেবা চালু রেখেছে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
ক্লিনিকে আগত রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ কার্যক্রম চলছে।

মেডিভয়েস রিপোর্ট: সম্প্রতি চট্টগ্রামের পটিয়া উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আজ সোমবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলো হয়েছে, ‘উপজেলায় ডায়রিয়া প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সব্যসাচী নাথের নেতৃত্বে ক্লিনিকে আগত রোগীদের চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা প্রদান, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ কার্যক্রম চলছে।’

চিকিৎসক, এসএসিএমও, এসএসএন, স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন ইপিআই সেশনে এই সেবা চলমান রেখেছেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক