১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৪ পিএম

স্বাস্থ্যসেবায় বাংলাদেশিদের জন্য বিশেষ ‘গ্রিন মেডিকেল চ্যানেল’ চালুর সম্মতি চীনের

স্বাস্থ্যসেবায় বাংলাদেশিদের জন্য বিশেষ ‘গ্রিন মেডিকেল চ্যানেল’ চালুর সম্মতি চীনের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসা প্রাপ্তি সহজ করতে হাইনান প্রদেশের ‘হাইনান জেনারেল পিপলস হাসপাতাল’-এ বিশেষ ‘গ্রিন মেডিকেল চ্যানেল’ চালু এবং চিকিৎসাব্যয়ে বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে দুই দেশের মধ্যে চিকিৎসক প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী বিনিময় এবং যৌথ গবেষণার মাধ্যমে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চীনের হাইকো সিটিতে হাইনান জেনারেল পিপলস হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এ বিষয়টি উঠে আসে। বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ সুবিধা ও ছাড়ের আনুষ্ঠানিক অনুরোধ জানালে কর্তৃপক্ষ এতে সম্মতি প্রকাশ করে।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে জনস্বাস্থ্য এবং চিকিৎসাসেবা খাতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে দুই দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাস্তবভিত্তিক প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে তিনি উন্নত স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তর, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উচ্চতর প্রশিক্ষণ ও যৌথ গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেন।

চীনা চিকিৎসা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী উল্লেখ করেন, দেশে আধুনিক ও মানসম্মত হাসপাতাল নির্মাণে চীনা বিনিয়োগকারীদের জন্য সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা দেবে।

হাসপাতালের প্রেসিডেন্ট ঝাং জুন বাংলাদেশি প্রতিনিধিদের প্রস্তাবকে স্বাগত জানান। তিনি জনবল প্রশিক্ষণ, আধুনিক স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন, উন্নত হাসপাতাল ব্যবস্থাপনা এবং সামগ্রিক স্বাস্থ্যশিল্পের মানোন্নয়নে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও