০৯ মে, ২০২৩ ০৬:৩৭ পিএম

৭৯ চিকিৎসকের শিক্ষাছুটি মঞ্জুর 

৭৯ চিকিৎসকের শিক্ষাছুটি মঞ্জুর 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন ‘

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৭৯ চিকিৎসককে উচ্চশিক্ষা গ্রহণে প্রেষণ (শিক্ষাছুটি) মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (৯ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নিম্নবর্ণিত চিকিৎসকগণকে তাদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদে অধ্যয়নের জন্য নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর করা হলো।’

এতে বলা হয়েছে, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। প্রেষণকালীন তাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হলো। এ সময়ের জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেতন-ভাতাদি গ্রহণ করবেন।’

‘তারা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে বিধি মোতাবেক মুভ-ইন ও মুভ-আউট হবেন’, উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।’

নোটিশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত