০৭ মে, ২০২৩ ০৫:৪০ পিএম

টঙ্গীতে কারখানার গুদামে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

টঙ্গীতে কারখানার গুদামে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, গাজীপুরের ২টি ও উত্তরার ৩টি ইউনিটসহ মোট আটটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরের টঙ্গীর মিল গেইট নামাপাড়া এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, গাজীপুরের ২টি ও উত্তরার ৩টি ইউনিটসহ মোট আটটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ রোববার (৭ মে) বেলা পৌনে তিনটার দিকে টঙ্গীর মিল গেইট নামার বাজার এলাকার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রব্বানী।

তিনি বলেন, বেলা পৌনে তিনটার দিকে আগুনের খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্টোলের অপারেটর আনিসুর রহমান বলেন, টঙ্গীর মিল গেইট নামা বাজার এলাকার ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসানের মুঠোফোনে জানান, এই মুহুর্তে তিনটি পাইপ লাগানো হয়েছে। পরপর দুটো ঘটনায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এর আগে টঙ্গীর একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে টঙ্গীর পাগাড় হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক