০৮ মার্চ, ২০২৩ ০৬:২৩ পিএম

যেকোন দুর্যোগ-দুর্ঘটনায় আহতদের স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত বিএসএমএমইউ: ভিসি

যেকোন দুর্যোগ-দুর্ঘটনায় আহতদের স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত বিএসএমএমইউ: ভিসি
বিস্ফোরণে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নিতে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বুধবার ( ৮ মার্চ) বিকাল ৪ টায় বিস্ফোরণে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়া শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে বিস্ফোরণে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নিতে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। এসময় আহত রোগী, তাদের  স্বজন ও দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমদে বলেন, সিদ্দিক বাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। শুধু এ ঘটনা নয়,  দেশের যে কোন দুর্যোগ, দুর্ঘটনায় আহত মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আমরা প্রস্তুত রয়েছি। তবে দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক