বিসিপিএসের নতুন সভাপতি ডা. মোহাম্মদ সহিদুল্লাহ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি নির্বাচিত হয়েছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও সহ-সভাপতি অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ।
আজ শনিবার (৪ মার্চ) বিসিপিএসের নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মো. আফজাল হোসেন ও সদস্য অধ্যাপক নূরুদ্দীন আহমেদ এবং অধ্যাপক এইচএএম নাজমুল আহসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নির্বাচনে কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. রওশন আরা বেগম, সম্পাদক অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল এবং সদস্য পদে অধ্যাপক ডা. মো. আবুল আলি মিয়া ও অধ্যাপক ডা. রওশন আরা বেগম নির্বাচিত হয়েছেন।
এ কমিটি মার্চ ২০২৩ থেকে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয় বিসিপিএসের নোটিসে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি বিসিপিএসের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় ৮ হাজারেরও বেশি ফেলো তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটার ৮ জনকে ভোট দেন। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটের ভিত্তিতে প্রথম ৮ জন কাউন্সিলর ৪ বছরের জন্য বিজয়ী হন।
নির্বাচিতরা হলেন, অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অধ্যাপক ডা. টিটো মিঞা, অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক ডা. কোহিনূর বেগম, অধ্যাপক ডা. এ.বি.এম. মাকসুদুল আলম, অধ্যাপক ডা. ইমতিয়াজ ফারুক, অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম ও অধ্যাপক ডা. মো. নুর হোসাইন ভূইয়া।
এসএস/এমইউ