খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিতের সিদ্ধান্ত
মেডিভয়েস রিপোর্ট: খুলনায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে চলমান কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখা।
আজ শনিবার (৪ মার্চ) বেলা পৌনে ১২টায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান বিএমএ খুলনার সভাপতি শেখ বাহারুল আলম।
তিনি বলেন, বৈঠকে আলোচনার ভিত্তিতে তাঁরা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকদের সঙ্গে সভা শেষে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হবে।
চিকিৎসকেরা বলছেন, গত ২৫ ফেব্রুয়ারি খুলনা মহানগরের শেখপাড়ায় অবস্থিত হক নার্সিং হোমে অস্ত্রোপচার চলা অবস্থায় চিকিৎসক শেখ নিশাত আবদুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রোগীর স্বজনেরা। এ সময় অপারেশন থিয়েটারও ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে খুলনা বিএমএর পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে ওই ঘটনার বিচার দাবি করে কর্মবিরতির ঘোষণা দেন চিকিৎসকেরা।
-
২২ এপ্রিল, ২০২৬
-
২৭ এপ্রিল, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
১৯ জানুয়ারী, ২০২৫
-
২৫ ডিসেম্বর, ২০২৪
-
১৬ অক্টোবর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
১৭ এপ্রিল, ২০২৪