০২ মার্চ, ২০২৩ ১২:৩৯ পিএম

খুলনায় চিকিৎসক নিগ্রহ: পুলিশ কর্মকর্তা নাঈম ক্লোজড

খুলনায় চিকিৎসক নিগ্রহ: পুলিশ কর্মকর্তা নাঈম ক্লোজড
তার বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে এবং বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. শেখ নিশাত আব্দুল্লাহকে লাঞ্ছিতের মামলায় পুলিশের এএসআই নাইমুজ্জামান নাঈমকে ক্লোজড করা হয়েছে। তাকে সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার রাত সাড়ে ৮টায় নাইমুজ্জামান নাঈমকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে এবং বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনে কোর্ট থেকে যদি সে দোষী সাব্যস্ত হয়, তখন আমি বিভাগীয় মামলা করতে পারবো।’

এদিকে কর্মস্থলে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে খুলনায় সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নিশাত আবদুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে পুলিশের এএসআই নাইমুজ্জামান নাঈমের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, ‘ডা. নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে চিকিৎসা অবহেলা অভিযোগ তুলে অপারেশন রুমে ঢুকে তাকে বেধড়ক পেটায় অপারেশন করা রোগীর অভিভাবক পুলিশের এক এএসআই। এ সময় ডা. আব্দুল্লাহ মার খেয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক