০২ মার্চ, ২০২৩ ১০:৫৩ এএম

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকের ওপর হামলাকারী পুলিশের এএসআই নাঈম গ্রেফতার না হওয়া পর্যন্ত খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

বুধবার (১ মার্চ) রাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২ মার্চ) খুলনা শেখ হাসিনা মেডিকেল ব্শ্বিবিদ্যালয়ের প্রথম ডিন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার আজীবন সদস্য অধ্যাপক ডা. কুতুব উদ্দীন মল্লিক মেডিভয়েসকে বলেন, এখন পর্যন্ত  কর্মবিরতি অব্যাহত আছে। ১১ টার দিকে বিএমএ’র ইসি মিটিং আছে, সেখানে পরবর্তী পদক্ষেপ কী হবে তা সিদ্ধান্ত হবে। 

তিনি বলেন, আজ বেলা ১১টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত ছিলো, তা স্থগিত করা হয়েছে। বিক্ষোভ সমাবেশের পরিবর্তে মিটিং ডাকা হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে বিএমএ বুধবার (১ মার্চ) ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করে। সে অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৬টায় কর্মবিরতি শেষ হওয়ার কথা ছিল।

বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম গণমাধ্যমকে জানান, আগে ২৪ ঘণ্টার কর্মবিরতি থাকলেও এখন হামলাকারী নাঈম গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া নাঈমের স্ত্রী বাদী হয়ে দুই চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা ও চরিত্রহননমূলক মামলা দায়ের করেছেন। এই মামলা প্রত্যাহার করতে হবে।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নিশাত আবদুল্লাহকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, ‘ডা. নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে চিকিৎসা অবহেলা অভিযোগ তুলে অপারেশন রুমে ঢুকে তাকে বেধড়ক পেটায় অপারেশন করা রোগীর অভিভাবক পুলিশের এক এসআই। এ সময় ডা. আব্দুল্লাহ মার খেয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক