খুলনায় চিকিৎসক নিগ্রহ: পুলিশ কর্মকর্তা নাঈম ক্লোজড
মেডিভয়েস রিপোর্ট: খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. শেখ নিশাত আব্দুল্লাহকে লাঞ্ছিতের মামলায় পুলিশের এএসআই নাইমুজ্জামান নাঈমকে ক্লোজড করা হয়েছে। তাকে সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার রাত সাড়ে ৮টায় নাইমুজ্জামান নাঈমকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে এবং বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আইনে কোর্ট থেকে যদি সে দোষী সাব্যস্ত হয়, তখন আমি বিভাগীয় মামলা করতে পারবো।’
এদিকে কর্মস্থলে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে খুলনায় সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নিশাত আবদুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে পুলিশের এএসআই নাইমুজ্জামান নাঈমের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, ‘ডা. নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে চিকিৎসা অবহেলা অভিযোগ তুলে অপারেশন রুমে ঢুকে তাকে বেধড়ক পেটায় অপারেশন করা রোগীর অভিভাবক পুলিশের এক এএসআই। এ সময় ডা. আব্দুল্লাহ মার খেয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান।’
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬