জরায়ু ক্যানসার প্রতিরোধে ঢাকা মেডিকেলে প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে সরকারিভাবে এই প্রথম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবস্টেট্রিক আইসিইউ ও জরায়ু ক্যানসার প্রতিরোধের জন্য মডেল প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র নির্মিত হতে যাচ্ছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ কাজের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, ঢাকা মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী, ঢামেক শিক্ষক সমিতির সভাপতি নাক কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হকসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, ‘পর্যায়েক্রমে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালেও এগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘ঢাকা মেডিকেলের প্রতি জনগণের বিশ্বাস অনেক, তাই এই মেডিকেলের ভালো কাজগুলোকে অন্যদের কাছে তুলে ধরতে হবে।’
সভায় জানানো হয়, হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় গাইনি বিভাগে হবে অবস্টেট্রিক আইসিইউ ও এইচডিইউ। বর্হির্বিভাগে হবে সারভাইক্যাল ক্যানসার ট্রেনিং ও রিসার্চ সেন্টার।
ঢামেক হাসপাতাল থেকে ডেন্টাল বিভাগটি মিরপুরে ডেন্টাল মেডিকেল কলেজে চলে যাওয়ার পর থেকে ছোট্ট পরিসরে থাকা এ বিভাগটি প্রায় থুবড়ে পড়ে। বর্তমানে এ বিভাটিকে নতুন করে আধুনিকভাবে সাজানো হয়েছে। এখন থেকে ডেন্টাল বিভাগের রোগীরা চিকিৎসা নিতে পারবেন বলে মনে করেন, হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। হাসপাতালের সেবার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় লোকবল এবং পুরনো ভবনের সংস্কারের জন্য বাড়তি বরাদ্দের কথাও বলেন তিনি।
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৫ নভেম্বর, ২০২৪
-
১৭ নভেম্বর, ২০২৪
-
০৮ নভেম্বর, ২০২৪