এবার রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
মেডিভয়েস ডেস্ক: এবার ইউরোপের দেশ রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভূমিকম্পটি হয়।
রোমানিয়ার দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)।
স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভূমিকম্পের বিষয়ে বলা হয়েছে, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে উঠে। এসময় লোকজনকে তাড়াহুড়ো করে ভবন থেকে বেরিয়ে যেতে দেখায়। যানবাহনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ নিহত হয়েছে কী না তা জানা যায়নি।
রোমানিয়ায় এমন সময়ে ভূমিকম্প হলো যখন ইউরোপের আরেক দেশ তুরস্ক ভূমিকম্পের ভয়াবহতার মধ্যে আছে। গত ৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্প আঘাত হানার নবম দিনে আরও নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সূত্র- রয়টার্স
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত