২৮ জানুয়ারী, ২০২৩ ০৩:৫৯ পিএম
বিএসএমএমইউর এমমেড কোর্সের মৌখিক, ক্লিনিক্যাল ও থিসিসের সূচি প্রকাশ
শনিবার (২৮ অক্টোবর) বিএসএমএমইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জানুয়ারি ২০২৩ সেশনের এমমেড কোর্সের মৌখিক, ক্লিনিক্যাল ও থিসিস পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ শনিবার (২৮ অক্টোবর) বিএসএমএমইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এমমেড কোর্সের প্রথম অংশের মৌখিক ও ক্লিনিক্যাল পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এবং এমমেড থিসিস পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এতে আরও বলা হয়েছে, এমমেড কোর্সের মৌখিক, ক্লিনিক্যাল এবং থিসিসের সকল পরীক্ষা সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে এবং সকল পরীক্ষা সেন্টার অব মেডিকেল এডুকেশন (সিএমই)-ভেন্যুতে হবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত