১৯ জানুয়ারী, ২০২৩ ১০:৪১ এএম

বিএসএমএমইউয়ে ২০ জনের বেশি চিকিৎসক পিএইচডি করছেন

বিএসএমএমইউয়ে ২০ জনের বেশি চিকিৎসক পিএইচডি করছেন
ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করার জন্য প্রবর্তন করা হয়েছে ভাইস-চ্যান্সেলর পদক। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২০ জনের অধিক পোস্টগ্রাজুয়েট চিকিৎসক পিএইচডি করছেন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বর্তমানে ২০ জনের অধিক পোস্টগ্রাজুয়েট চিকিৎসক পিএইচডি করছেন বলে জানয়েছেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ।

বুধবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে ফ্যাটি লিভারের চিকিৎসায় কালমেঘের (ভেষজ উদ্ভিদ) ক্লিনিক্যাল ট্রায়ালের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করার জন্য প্রবর্তন করা হয়েছে ভাইস-চ্যান্সেলর পদক। গবেষণা বাজেট পাঁচ কোটি টাকা থেকে বাড়িয়ে সম্প্রতি ২০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা ক্ষেত্রে গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও সাম্প্রতিক সময়ে এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির হেপাটোলজি বিভাগে হেপাটাইটিস বি রোগের নতুন আবিষ্কৃত ওষুধ ন্যাসভ্যাকের অধিকতর গবেষণার কাজ চলছে। কোভিডের সময় বিশ্ববিদ্যালয়ে ভাইরাসটির ফুল জেনোম সিকুয়েন্সিং করা হয়েছে।

টিআই
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক