১৯ জানুয়ারী, ২০২৩ ১০:৫৩ এএম

চলে গেলেন ইউনিভার্সিটি ডেন্টালের ২৩তম ব্যাচের শিক্ষার্থী হৃদয়

চলে গেলেন ইউনিভার্সিটি ডেন্টালের ২৩তম ব্যাচের শিক্ষার্থী হৃদয়

মেডিভয়েস রিপোর্ট: ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের ২৩তম ব্যাচের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন হৃদয় ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

বুধবার (১৮ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিষয়টি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের মেডিকেল অফিসার ডা. রাকিব মেডিভয়েসকে নিশ্চিত করে জানান, হৃদয় ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, সকল পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, মেডিকেল অফিসার, ইন্টার্নী চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক
এমআরসিপিতে বিশ্বসেরা বাংলাদেশি চিকিৎসক

নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক