১৫ জানুয়ারী, ২০২৩ ১১:৫৬ এএম

মেক্সিকোতে ধূমপান বন্ধে কঠোর আইান

মেক্সিকোতে ধূমপান বন্ধে কঠোর আইান
লাতিন আমেরিকার বেশ কয়টি দেশ জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখতে আইন পাস করেছে। তবে মেক্সিকোর আইনটি আমেরিকা মহাদেশে সবচেয়ে জোরালো বলে মনে করা হচ্ছে। এটি বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপানবিরোধী আইনগুলোর মধ্যে একটি।

মেডিভয়েস ডেস্ক: মেক্সিকোতে জনসমাগমস্থলে ধূমপানের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপানবিরোধী আইন কার্যকর করেছে দেশটি।

এতে দ্য প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞা কার্যকরের জন্য মেক্সিকো সরকারকে অভিনন্দন জানিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তামাকের ব্যবহার বিশ্বে মৃত্যুর অন্যতম কারণ। প্রতিবছর আমেরিকা মহাদেশে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী ধূমপান। প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপানের কারণে এসব মৃত্যু হয়ে থাকে।

অন্যদিকে, কিছু ধূমপায়ী আইনের এ ধরনের কড়াকড়িতে হতাশা প্রকাশ করেছেন। এ আইনের আওতায় নিজের বাড়িতে ও অন্যান্য ব্যক্তিগত আবাসস্থলে ধূমপানের অনুমতি দেওয়া হবে। অনেকে এমন আইনের প্রয়োগের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

লাতিন আমেরিকার বেশ কয়টি দেশ জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখতে আইন পাস করেছে। তবে মেক্সিকোর আইনটি আমেরিকা মহাদেশে সবচেয়ে জোরালো বলে মনে করা হচ্ছে। এটি বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপানবিরোধী আইনগুলোর মধ্যে একটি। মেক্সিকোতে ২০০৮ সালের প্রচলিত আইন অনুসারে বার, রেস্তোরাঁ ও কর্মক্ষেত্র ধূমপানমুক্ত এলাকা। 

এখন এই আইনের ক্ষেত্র আরও বাড়িয়ে সব জনসমাগমস্থলে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পার্ক, সৈকত, হোটেল, কর্মক্ষেত্র ও রেস্তোরাঁয় ধূমপানে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

তামাকজাতীয় পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার ওপরও পুরো নিষেধাজ্ঞা থাকবে। এমনকি দোকানের ভেতরেও সিগারেট রাখা যাবে না। নতুন এই বিধিনিষেধ ভেপস ও ই-সিগারেটের ওপরও আরোপ করা হবে। বিশেষ করে আবদ্ধ জায়গায় এ নিষেধাজ্ঞা থাকবে। সূত্র-বিবিস

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও