১৫ জানুয়ারী, ২০২৩ ০১:১৮ পিএম

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, ১৬ মরদেহ উদ্ধার

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, ১৬ মরদেহ উদ্ধার
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জন বিদেশী নাগরিক এবং চারজন ক্রু সদস্য সহ বিমানটিতে ৬৮ জন যাত্রী ছিল।

মেডিভয়েস ডেস্ক: নেপালের পোখরা বিমানবন্দরের কাছে ৭২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে কাজ করার আহ্বান জানিয়েছেন।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র রয়টার্সকে বলেছেন, “আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা আরও বাড়বে। বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে।”

এটিআর ৭২ ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল। এ সময় পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জন বিদেশী নাগরিক এবং চারজন ক্রু সদস্য সহ বিমানটিতে ৬৮ জন যাত্রী ছিল।

প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটার পরই সেখানে দ্রুত ছুটে যান উদ্ধাকারীরা। বিমানের ভেতর আটকে থাকাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন তারা।

সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্লেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পরই এটিতে আগুন ধরে যায়। সূত্র- বিবিসি

টিআই 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।